ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দুধরনের ওয়েবসাইট তৈরী করা যায়। একটি তাদের সার্ভারে বিনামুল্যের সাইট ( wordpress.com), অন্যটি তাদের সফটঅয়্যার ব্যবহার করে নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করা ( wordpress.org)। প্রথমটিতে বেশকিছু সীমাবদ্ধতা মেনে নিতে হয়। যেমন তাদের দেয়া থিম ব্যবহার করতে হয় এবং সেখানে পরিবতর্ন করা যায় না। ফলে একদিকে যেমন পছন্দমত সাইট পাওয়া যায় না অন্যদিকে সেখানে বিজ্ঞাপন-এডসেন্স ইত্যাদি ব্যবহারের সুযোগ নেই। আবার ভিডিওসহ সব ধরনের ফাইল ফরম্যাট, যায়গার সীমাবদ্ধতা ইত্যাদিও রয়েছে। নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহারে কোন সীমাবদ্ধতা নেই।
তাদের ডোমেন/হোষ্টিং যেহেতু ইন্টারনেট থেকেই ব্যবহার করতে হয় সেহেতু আপনাকে কোন পরিবর্তন করতে হয় না। কিন্তু নিজস্ব সাইট তৈরীর সময় আপনি যেহেতু সরাসরি ইন্টারনেটে আপলোড করে কাজ করবেন না(চাইলে করা যায়), প্রথমে নিজের কম্পিউটারে ইনষ্টল করে সবকিছু যাচাই করবেন, সেহেতু আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করে ইন্টারনেটের পরিবেশ তৈরী করা প্রয়োজন। অন্যকথায় আপনার কম্পিউটারেApache, MySqlএবংPHPএই ৩টি সফটঅয়্যার ইনষ্টল করে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসেবে ব্যবহার করা প্রয়োজন।
বেশ কয়েকভাবে বিনামুল্যের এই সফটঅয়্যারগুলি ব্যবহার করা যায়। একটি পদ্ধতি হচ্ছেWAMP (Windows Apache MySqo and PHP)নামের একটি সফটঅয়্যার ডাউনলোড করে ইনষ্টল করা। ছোট এই সফটঅয়্যারে সবকিছু একসাথে ইনষ্টল হয়।
লোকালহোষ্ট ইনষ্টল করা
. যদি আপনার কাছেwampসফটঅয়্যারটি না থাকে তাহলে ( www.wampserver.com) সাইট থেকে ডাউনলোড করে নিনএবং ইনষ্টল করুন।
. টাস্কবার থেকে সফটঅয়্যারটির আইকন রাইট-ক্লিক করে সবগুলি সার্ভিস চালু করুন।
. আপনার ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ফায়ারফক্স ইত্যাদি) ওপেন করুন এবং এড্রেসবারে টাইপ করুন http://localhost
Howdy, folk!লেখা একটি পেজ ওপেন করে। এইনামে একটি ফাইল রয়েছে আপনার লোকালহোষ্ট নামের ফোল্ডারে। ফাইলটি রয়েছেindex.phpনামে আপনার হার্ডডিস্কেরC:\wamp\wwwফোল্ডারে। এখানে যে ফাইল রাখবেন সেটা ব্রাউজারে ব্যবহার করা যাবে ইন্টারনেটে থাকা ফাইলের মত। এর অর্থ আপনার লোকাল সার্ভার ইনষ্টলেশন ঠিক আছেএবংPHPঠিকভাবে কাজ করছে।এটা আপনারrootফোল্ডার। ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার ইনষ্টল করতে হবে এই ফোল্ডারে।
. যদি ঠিক না থাকে তাহলে কোথায় সমস্যা খুজে বের করুন এবং আবার চেষ্টা করুন
ওয়ার্ডপ্রেস ইনষ্টল করা
. তাদের সাইট থেকে( www.wordpress.org)সবশেষ ভার্শনের ওয়ার্ডপ্রেস সফটঅয়্যারটি ডাউনলোড করে নিন। এটাও বিনামুল্যের।
. যদি জিপ করা থাকে তাহলে আনজিপ করুন।
. সবগুলি ফাইলকে কপি করুন লোকাল হোষ্টের রুট ফোল্ডারে (C:\wamp\www)
. ওয়ার্ডপ্রেসেরindex.phpনামে নিজস্ব একটি ফাইল রয়েছে। আগের ফাইলকে রিপ্লেস করে নতুন ফাইলটি রাখুন।
. ফাইলগুলির মধ্যেwp-config-sampleনামে একটি ফাইল রয়েছে। এর নাম পরিবর্তন করে নাম থেকেsampleঅংশটুকু বাদ দিয়েwp-configনামের অংশটুকু রাখুন।
. আগের মত লোকাল হোষ্ট থেকেindex.phpফাইল ওপেন করতে চেষ্টা করলে একটি ডাটাবেজ কানেকশন সংক্রান্ত এরর মেসেজ পাওয়া যাবে।
. সিষ্টেম ট্রে থেকেwampব্যবহার করেphpmyadminওপেন করুন।
. নতুন ডাটাবেজ তৈরীর জন্যdatabaseলিংকে ক্লিক করুন।
. create new databaseঅংশে একটি নাম টাইপ করে দিন (যেমনwordpress) createবাটনে ক্লিক করলেই ডাটাবেজ তৈরী হবে।
. Privilegesলিংকে ক্লিক করুন এবং এই পেজে নিচের দিকে পাশওয়ার্ড অংশেNo Passwordসিলেক্ট করুন।Goলিংকে ক্লিক করুন। এরপর এটা বন্ধ করে দিন।
. ডাটাবেজের তথ্যwp-configফাইলে ডাটাবেজ নাম এবং অন্যান্য তথ্য দেয়ার জন্য ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন।
. ডাটাবেজ নেমের যায়গায় নতুন ডাটাবেজের নামটি টাইপ করে দিন।
. ইউজারনেমের যায়গায়adminটাইপ করে দিন।
. পাশওয়ার্ডের যায়গা থেকে লেখা মুছে শুধুমাত্র কমা চিহ্নদুটি রাখুন
. ফাইলটি সেভ করুন।
. ব্রাউজারে নতুনভাবে লোকালহোষ্ট চালু করলে ওয়ার্ডপ্রেসের সেটআপ পেজ পাওয়া যাবে। এখানে সাইটের নাম, ব্যবহারকারীর নাম, পাশওয়ার্ড, ইমেইল এড্রেস ইত্যাদি দিয়ে দিন।
. Install Wordpressবাটনে ক্লিক করুন। মুহুর্তে ওয়ার্ডপ্রেস ইনষ্টল হবে এবং আপনাকে সেটা জানানো হবে।
. Log Inবাটনে ক্লিক করুন।
. আপনার দেয়া নাম এবং পাশওয়ার্ড দিয়ে দিন। ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড পাওয়া যাবে।
এরপর বাকি সমস্ত কাজ ড্যাসবোর্ড থেকে করা যাবে। ওয়েবনাইটের সমস্তকিছু ঠিক করা হয়ে গেলেFTPসফটঅয়্যার ব্যবহার করে ফাইলগুলি আপনার সার্ভারে আপলোড করবেন।
· ওয়ার্ডপ্রেস ছাড়াও আপনি যদিজুমলাবা এইজাতিয় অন্য সফটঅয়্যার ব্যবহার করেন তাহলেও এই পদ্ধতিতে ইনষ্টল করতে পারেন।
· উইন্ডোজের যায়গায় ম্যাকিন্টোস ব্যবহার করলেWAMPএর বদলেMAMPব্যবহার করুন।
Home
Posts in Bangla
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল: লোকাল হোষ্ট ইনষ্টলেশন এবং সাইট তৈরী
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment