ব্লগ বা ওয়েবসাইটে আয় করুন এডব্রাইট থেকে

ব্লগ বা ওয়েবসাইট থেকে আয়ের জন্য গুগলের এডসেন্স সকলের প্রিয়। সমস্যা হচ্ছে গুগলের অনুমোদন পাওয়ার বিষয়টি খুব সহজ না। বিশেষ করে বাংলা ব্লগের জন্য তারা আদৌ যখন অনুমোদন দেয় না। এছাড়া অনেক সময় অনুমোদন পেলেও নানা ধরনের অযাচিত কারনে সেটা বাতিল হতে পারে। সেকারনে খোজ করতে হয় এর বিকল্প যে পথগুলি আছে তার। এধরনের একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক এডব্রাইট। তাদের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্যবহার করবেন। সেখানে কেউ ক্লিক করলে টাকা পাবেন। প্রধান সুবিধে অবশ্যই ইংরেজি ছাড়াও অন্য ভাষায় ব্যবহার করা যায়। সদস্য হওয়া যায় বিনামুল্যে। তাদের ওয়েবসাইটে গিয়ে নাম এবং ওয়েবসাইটের তথ্য ইত্যাদি দিয়ে আবেদন করুন। অনুমোদন পেলে তাদের সাইট থেকে কোড কপি করে নিজের ব্লগ বা সাইটে পেষ্ট করুন। তার ওপর ভিত্তি করে সেখানে বিজ্ঞাপন দেখা যাবে। গুগলের এডসেন্স থেকে সত্যিকারের বড় পার্থক্য হচ্ছে এখানে আপনি নিজেই বিজ্ঞাপনের দাম ঠিক করতে পারেন। তাদের পরামর্শ নিয়মের মধ্যে থেকে সবচেয়ে কম দাম উল্লেখ করাই ভাল। বেশি দাম চাইলে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন নাও দিতে পারেন। আপনার যে বিজ্ঞাপন পছন্দ সেটি রাখতে পারেন, অপছন্দের বিজ্ঞাপন বাদ দিতে পারেন। যখন কেউ আপনার সাইটে বিজ্ঞাপন দিতে চান তখন আপনার কাছে একটি ইমেইল আসবে। আপনি সেটা অনুমোদন করতে পারেন কিংবা বাদ দিতে পারেন।
এডব্রাইট গুগলের মত এতটা জনপ্রিয় বা পরিচিত না। কাজেই সবসময়ই যথেষ্ট পরিমান বিজ্ঞাপন পাবেন এমন কথা নেই। বিজ্ঞাপনের ব্যবস্থা করে সাইটে ভিজিটর বাড়ানোর চেষ্টা করতে পারেন। ভিজিটর যত বেশি বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনাও তত বেশি। সরাসরি বিজ্ঞাপন ছাড়াও এফিলিয়েশনের মাধ্যমে আয় করতে পারেন। তাদের লিংক ব্যবহার করে নতুন সদস্য তৈরী করলে সেই প্রথম ৩ মাস সদস্যের আয়ের ৫০ ভাগ এবং পরবর্তী ৯ মাস ১০ ভাগ আপনি পাবেন।
বিজ্ঞাপনদাতার টাকা সরাসরি তাদের হাতে যায়। তাদের কাছ থেকে আপনার হাতে আসতে সময় নেয়। তাদের নিয়ম হচ্ছে তারা টাকা পাওয়ার ৬০ দিন পর আপনাকে টাকা দেবে। কাজেই এর সদস্য হলে ধৈর্য্য ধরে কাজ করাই ভাল। সবচেয়ে কম ২০ ডলার চেক দেয়া হয়। ৬০ দিনে সেই পরিমান (কিংবা বেশি) টাকা জমা হলে আপনাকে মেইল করে চেক পাঠানোর বিষয়টি জানানো হবে।
এছাড়া ব্লগ বা ওয়েবসাইটে সত্যিকারের গুরুত্বপুর্ন তথ্য না থাকলে সেধরনের সাইট তারা গ্রহন করে না। কাজেই কোনমতে একটি ব্লগ তৈরী করে সেখানে এটা ব্যবহারে চিন্তা না করাই ভাল। যে সাইটে যথেষ্ট ভিজিটর যায় তাদের জন্যই এডব্রাইট বেশি উপযোগি।
তাদের ঠিকানা www.adbrite.com
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment