ফেসবুকের জন্যই ফেসবুক ছাড়ছে তরুণরা

সম্প্রতি টিনেজ বয়সের তরুণ-তরুণীরা অনেকেই সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক ব্যবহার ছাড়ছে বা এর পাশাপাশি অন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করছে। এর কারণ হিসেবে উঠে এসেছে ফেসবুকের ব্যবহারকারীদের সংখ্যাধীক্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট। ফেসবুক ছাড়ার কারণ হিসেবে এক তরুণী বলেন, ‘এটা (ফেসবুক) অনেকটা ইন্সটাগ্রাম ও টুইটারের মা ও বাবা সংস্করণের মতো।’ সম্প্রতি বেশ কিছু তরুণ-তরুণীকে প্রশ্ন করা হয় যে, তারা কি কি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে? তাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না? এর জবাবে তারা টুইটার, ভাইন, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদিতে অ্যাকাউন্ট থাকার কথা জানায়। আর প্রতি ছয় জনে একজন জানায় ফেসবুকে অ্যাকাউন্ট না থাকার কথা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, প্রথমবারের মতো অনেকেই ইন্সটাগ্রামকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করছে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এ প্রবণতা বেশি। আর টুইটারের জনপ্রিয়তা কিছুটা কমে গেছে। তবে দেড় বছর আগেও এ পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় অর্ধেক তরুণ-তরুণীই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে ফেসবুকের নাম উল্লেখ করেছিল। পিপার জ্যাফরের সেমি অ্যানুয়াল জরিপ অনুযায়ী তরুণ-তরুণীদের মাঝে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কগুলোর তালিকায় এখনো অবশ্য উপরেই আছে ফেসবুক। তবে এ অবস্থা দ্রুত পাল্টাচ্ছে।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment