একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার সাধারনত গুগল ব্যবহার করে কাজ খোজ করেন না। নির্দিস্ট কিছু সাইট নিয়মিত ব্যবহার করেন। অধিকাংশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রেই এই নিয়ম বেশি কার্যকর। পছন্দমত সাইট খুজে বের করা এবং সেগুলি নিয়মত ব্যবহার করা। কিন্তু একজনের নিয়ম অন্যজনের জন্য কার্য্যকর নাও হতে পারে।
একজন নতুন ফ্রিল্যান্সারের কাছে সুবিধেমত কাজের যায়গা খুজে পাওয়া যেমন জরুরী তেমনি কাজের আওতা বাড়ানোর জন্যও সার্চ করা জরুরী। গুগল সার্চ এজন্য খুবই উপকারী।
গুগল সার্চ বিষয়টি কেমন নিশ্চয়ই জানেন। যাকিছু লিখে সার্চ করুন না কেন, লক্ষ লক্ষ ফল উপস্থিত হবে। এদের মধ্যে একে বারে নিজের প্রয়োজনীয় তথ্য বের করা কঠিন।
আপনি গুগলের এডভান্সড কিছু ফিচার ব্যবহার করে সার্চ করার কাজ সহজ করতে পারেন। এখানে এধরনের কিছু পদ্ধতি উল্লেখ করা হচ্ছে।
.সঠিক কিওয়ার্ড খূজে করা
আপনি যদি নিশ্চিত থাকেন ঠিক কোন কিওয়ার্ড আপনি খুজে পেতে চান তাহলে তাকে কোটেশন মার্ক ব্যবহার করে টাইপ করুন।
যেমন“graphic design” OR “logo design” jobs
এরফলে যে সাইটগুলির সাথে গ্রাফিক ডিজাইন অথবা লোগো ডিজাইন যে কোন একটি, অথবা দুটিই আছে সেগুলি পাওয়া যাবে।
এখানে জবস শব্দটির ব্যবহারকে নির্দিস্ট করে দিতে পারেন। যদি নির্দিস্টভাবে জবস শব্দটি অন্তর্ভুক্ত করতে চান তাহলে এর আগে যোগ চিহ্ন (+) ব্যবহার করুন।
.কিওয়ার্ড নিশ্চিত না হলে ওয়াইল্ডকার্ড ব্যবহার করুন
সার্চ করার সময় ওয়াইল্ডকার্ড ব্যবহার হচ্ছে ডস অপারেটিং সিষ্টেম থেকেই। গুগলে সার্চ করার সময় অনায়াসে একই নিয়মে তারকা (*) ব্যবহার করতে পারেন ওয়াইল্ডকার্ড হিসেবে।
যেমন“freelance * designer”লিখে সার্চ করলে আপনি পেতে পারেনfreelance graphic designer, freelance logo designer, freelance web designerইত্যাদি।
.সিনোনিম ব্যবহার করে একই ধরনের অন্য শব্দ সার্চ করুন
ধরুন আপনি অর্থ বিষয়ক কিছু সার্চ করতে চান। কোন বিশেষ সাইটে বিষয়টিFinanceলেখা হতে পারে, আরেক সাইটেcommerceলেখা হতে পারে, আরেক সাইটেmoneyলেখা হতে পারে।
সার্চ করার সময়~চিহ্ন ব্যবহার করে একই অর্থবোধক যে কোন শব্দ বুঝাতে পারেন।
যেমন~design jobsলিখলে যে কোন ধরনের ডিজাইন বিষয়ক তথ্য পাওয়া যাবে।
এই নিয়মগুলি মানার পরও কিছূ লিখে সার্চ করার সময় মনে রাখা ভাল, একেজন একই বিষয়কে একেভাবে প্রকাশ করেন।jobs, wanted, needed, freelancers, positionইত্যাদি যে কোনটি আপনার আপনার প্রয়োজনীয় সাইট হতে পারে। কেউfreelancerব্যবহার করেছেন কিওয়ার্ড হিসেবে, কেউfreelancersব্যবহার করেছেন। হয়ত একাধিকবার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করা প্রয়োজন হতে পারে।
গুগলে সার্চ বিষয়ে এগুলি একটি ধারনা। হয়ত আপনি নিজস্ব কোন পদ্ধতি ব্যবহার করে আরো ভাল ফল পেতে পারেন।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment