আপনার কম্পিউটার কি স্বাভাবিকের চেয়ে কম গতিতে কাজ করছে ?
ভাইরাস এর কারনে তো বটেই, অনেক সময় স্বাভাবিক কারনে সেটা ঘটতে পারে। আপনি ইচ্ছে করলে এর কারনগুলি চিহ্নিত করে গতি বাড়াতে পারেন।
উইন্ডোজ এক্সপি অপারেটিং সিষ্টেমে কম্পিউটারের গতি বাড়ানোর জন্য এই কাজগুলো করুন।
.অপ্রয়োজনীয় প্রোগ্রামকে ষ্টার্টআপ থেকে বাদ দিন
উইন্ডোজ চালু হওয়ার সময় অনেকগুলি সফটঅয়্যার নিজে থেকেই চালু হয়। এর অনেকগুলিই হয়ত আপনার ব্যবহার করা প্রয়োজন হয় না। অপ্রয়োজনীয় প্রোগ্রাম বাদ দিয়ে ২৫০% পর্যন্ত গতি বাড়ানো সম্ভব।
Startক্লিক করুন এবংRunসিলেক্ট করুন।
msconfigটাইপ করে এন্টার চাপ দিন।System Configuration Utilityউইন্ডো ওপেন হবে।
Startupট্যাব সিলেক্ট করুন।
এখানে বিভিন্ন নামের পাশে কোনটিতে টিক চিহ্নসহ, কোনটিকে টিকচিহ্ন ছাড়া অবস্থায় পাবেন। যেগুলি ব্যবহার করতে চান না সেগুলির পাশ থেকে টিকচিহ্ন উঠিয়ে দিন। এন্টিভাইরাস ব্যবহার করলে সেটা চালূ রাখুন।
পরিবর্তনগুলি করুন পরOKক্লিক করুন এবং কম্পিউটার রিষ্টার্ট করুন।
.ডিসপ্লে সেটিং ঠিক করুন
ডিসপ্লে সেটিং এর কারনে কম্পিউটারের গতিতে বড় ধরনের প্রভাব পড়ে। বিভিন্ন আইকনে এনিমেশন ইফেক্ট, স্যাডো ইত্যাদি প্রয়োজনীয় যায়গার বাইরে থেকে বাদ দিয়ে কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
Startবাটনে ক্লিক করুন।
Control Panelসিলেক্ট করুন।
Systemআইকনে ডাবল-ক্লিক করুন।
Advancedট্যাব সিলেক্ট করুন।
Performanceবক্সেSettingক্লিক করুন।
এখানে একটি লিষ্ট পাওয়া যাবে যেখানে টিক চিহ্ন ব্যবহার করে অপশনগুলি অন-অফ করা যাবে। যে পরিবর্তনগুলি করবেন;
শুধুমাত্র মেনুর জন্য স্যাডো রাখুন
শুধুমাত্র মাউসপয়েন্টারের জন্য স্যাডো রাখুন।
শুধুমাত্র ডেস্কটপের আইকন এর জন্য ড্রপ স্যাডো রাখুন
সবশেষেOKবাটনে ক্লিক করুন।
.ফাইল ব্রাউজিং এর গতি বাড়ান
My Computerব্যবহার করে ফাইল ব্রাউজ করার সময় যদি কম্পিউটারের গতি কম মনে হয় তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে দ্রুতগতি নিশ্চিত করতে পারেন
My Computerডাবল-ক্লিক করুন
Toolsমেনু সিলেক্ট করুন।
Folder Optionসিলেক্ট করুন।
Viewট্যাব সিলেক্ট করুন।
Automatically search for network folders and printersথেকে টিকচিহ্ন উঠিয়ে দিন।
Applyএবং এরপরOKবাটনে ক্লিক করুন।
.পেজ ফাইল সাইজ নির্দিষ্ট করুন
উইন্ডোজ নিজে থেকে নির্দিষ্ট পেজ ফাইল সাইজ ব্যবহার করে না, প্রয়োজন অনুযায়ী কমবেশি করে নেয়। সেকারনে কম্পিউটারের গতির ওপর প্রভাব পড়ে। একে প্রয়োজনীয় মাপে নির্দিষ্ট করে দিয়ে গতি বাড়াতে পারেন
My Computerরাইট-ক্লিক করেPropertiesসিলেক্ট করুন।
Advancedট্যাব সিলেক্ট করুন।
PerformanceসেকশনেSettingবাটন ক্লিক করুন।
Virtual Memoryএর অধীনেChangeক্লিক করুন। বর্তমান সেটিং দেখা যাবে।
C:ড্রাইভ সিলেক্ট করুন।
Custom SizeঅংশেInitial sizeএবংMaximum sizeএর জন্য একই মান ব্যবহার করুন। কম্পিউটারের র্যাম ৫১২ মেগাবাইট হলে ডিফল্ট মান রাখুন, এর বেশি হলে র্যামের সমান মান রাখুন।
Setএবং পরেOKবাটনে ক্লিক করুন।
.ডিস্ক ক্লিন-আপ রান করুন
ডিস্ক ক্লিনআপ উইন্ডোজের একটি ইউটিলিটি যা টেম্পোরারী ফাইল, ডিলিট করা ফাইল (রিসাইকল বিন থেকে) সহ অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে দিতে সাহায্য করে।
My Computerডাবল-ক্লিক করে ওপেন করুন।
C: Driveরাইট-ক্লিক করেPropertiesসিলেক্ট করুন।
Disk Cleanupবাটনে ক্লিক করুন।
Temporary Internet file, Recycle Binইত্যাদি টিক চিহ্ন দিন।
OKক্লিক করুন।
ষ্টার্ট মেনু থেকে Start - Programs - Accessories _ System Tools থেকেও ডিস্ক ক্লিনআপ পেতে পারেন।
আরো কিছু পদক্ষেপ নিয়ে উইন্ডোজের গতি বাড়ানো যায়। অন্যান্য পদ্ধতিগুলি এবং অন্য অপারেটিং সিষ্টেমের পদ্ধতি উল্লেখ করা হবে আগামী টিউটোরিয়ালে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment