গেষ্ট ব্লগিং এর মাধ্যমে পরিচিতি বাড়ানো

ফেসবুক-টুইটার ইত্যাদি চালু হওয়ার আগে মানুষ তথ্য শেয়ার করতে ব্লগ ব্যবহার করত। ব্লগের মাধ্যমে একের সাথে অন্যে যোগাযোগ রক্ষা করত। বিশেষ করে ব্যবসা প্রতিস্ঠানের জন্য বিষয়টা ছিল জরুরী। সার্চ ইঞ্জিন যেহেতু ভিজিটরকে নির্দিস্ট পেজে নিয়ে যায় সেহেতু ব্লগ এখনও পরিচিতি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। আপনি নিজেই নিজের ব্লগ পরিচালনা করে নানাভাবে তার প্রচার বাড়ানোর চেষ্টা করতে পারেন। এরসাথে অন্যের ব্লগে লিখে প্রচার বাড়ানোর পদ্ধতিও কাজে লাগানো সম্ভব। একেই বলা হয় গেষ্ট ব্লগিং। অন্য কারো ব্লগে অতিথি হিসেবে লেখা দেয়া। গেষ্ট ব্লগিং এর সবচেয়ে বড় সুবিধে হচ্ছে একেবারে নতুন আরেক ধরনের ভিজিটরের সন্ধান পাওয়া। যারা হয়ত সেই বিশেষ ব্লগের নিয়মিত ভিজিটর, আপনার ব্লগে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ ততটা নেই। আপনার লেখা পড়ে আগ্রহী হলে লিংক ব্যবহার করে আপনার ব্লগে যেতে পারেন। সেখানে নিয়মিত ভিজিট করতে পারেন। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যও গেষ্ট ব্লগিং বড় ধরনের ভুমিকা পালন করে। ভিন্নভাবে আপনার নিজের ব্লগকে অন্তর্ভুক্ত করে তাদের ডাটাবেজে। কিভাবে গেষ্ট হিসেবে অন্যের ব্লগে লিখবেন ? কাজটি একধাপে করা যায় না বা স্বল।প সময়ে করা যায় না। একই বিষয়ের অন্য ব্লগগুলি নিয়মিত ভিজিট করুন, সেখানে সুচিন্তিত মন্তব্য লিখুন। একসময় সেই ব্লগের ব্লগার আগ্রহি হয়ে আপনার সাইট ভিজিট করবেন। লেখার আমন্ত্রন জানাবেন। আপনিও তাকে আমন্ত্রন জানাতে পারেন আপনার ব্লগে তার লেখা দেয়ার জন্য। গেষ্ট ব্লগার হিসেবে লেখার সময় অবশ্যই লিংক এবং লেখকের সংক্ষিপ্ত পরিচিতি থাকা বাঞ্চনিয়। এরফলে একদিকে নিজের ব্লগে ভিজিটর যেমন বাড়ে তেমনি ব্লগার, ফ্রিল্যান্সার বা অন্য যে কোন পেশা বা ব্যবসার পরিচিতি বাড়ে।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment