একটি মিনিটে আমরা আমাদের ভালোর জন্য কি কি করতে পারি

আমরা প্রতিদিন অযথা গল্প করে কত সময়ই তো নষ্ট করি। আসুন দেখি একটি মিনিটে আমরা আমাদের ভালোর জন্য কি কি করতে পারি-
.
(১) এক মিনিটে আপনি সূরা ফাতিহা মনে মনে দ্রুতগতিতে ৩ বার পড়তে পারেন। কেউ কেউ হিসাব কষে দেখিয়েছেন একবার সূরা ফাতিহা পড়লে ৬০০ টিরও বেশি নেকি পাওয়া যায়। তাই আপনি যদি তিনবার সূরা ফাতিহা পাঠ করেন তবে আল্লাহর ইচ্ছায় ১৮০০ এর বেশি নেকি হাসিল করবেন।
.
(২) এক মিনিটে আপনি সূরা ইখলাস মনে মনে দ্রুতগতিতে ২০ বার পড়তে পারেন। এই সূরা একবার পাঠ করলে কুরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। তাই আপনি যদি এ সূরাটি ২০ বার পাঠ করেন তবে তা ৭ বার কুরআন পড়ার সমতুল্য। অতএব আপনি যদি এ সূরাটি প্রতিদিন এক মিনিটে ২০ বার পাঠ করেন তবে মাসে আপনার ৬০০ বার পাঠ করা হয় এবং বছরে ৭২০০ বার পাঠ করা হয়। যার সওয়াব ২৪০০ বার সম্পূর্ণ কুরআন পড়ার সমতুল্য।
.
(৩) এক মিনিটে আপনি আল্লাহর পবিত্র কোরআনের এক পৃষ্ঠা পাঠ করতে পারেন।
.
(৪) এক মিনিটে আপনি আল্লাহর পবিত্র কোরআনের ছোট একটি আয়াত মুখস্থ করতে পারেন।
.
(৫) এক মিনিটে আপনি কলেমা তাইয়্যেবাহ প্রায় ৫০ বার পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী।
.
(৬) এক মিনিটে আপনি আল্লাহর কাছে ১০০ বারের বেশি ইসতিগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। আল্লাহ্ পরম ক্ষমাশীল এবং দয়ালু।
.
(৭) এক মিনিটে আপনি সংক্ষেপে এমন কিছু কথা বলতে পারেন যা দ্বারা আল্লাহ হয়ত এমন কোন কল্যাণের পথ খুলে দিবেন যা আপনি ভাবতেও পারেননি।
.
(৮) এক মিনিটে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর ৫০ বার দরূদ পাঠ করতে পারেন। শুধু পড়বেন “সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম”। এর প্রতিদানে আল্লাহ আপনার উপর ৫০০ বার সালাত (রহমত) পাঠাবেন। কারণ একবার দরুদ পাঠ করলে আল্লাহ ১০ বার এর প্রতিদান দেন।
.
(৯) এক মিনিটে আপনি সহজবোধ্য উপকারী কোনো বইয়ের দুই পৃষ্ঠার বেশি পড়তে পারেন।
.
(১০) এক মিনিটের টেলিফোন যোগাযোগের মাধ্যমে আপনি ‘সিলাতুর রাহেম’ বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল কিঞ্চিত হলেও পালন করতে পারেন।
.
(১১) এক মিনিটে আপনি কয়েকজন ব্যক্তিকে সালাম দিতে পারেন ও তাদের সাথে মুসাফাহা করতে পারেন।
.
(১২) এক মিনিটে আপনি কোন ব্যক্তিকে একটি মন্দ কাজ থেকে নিষেধ করতে পারেন।
.
(১৩) এক মিনিটে আপনি কোন ব্যক্তিকে একটি ভাল কাজের আদেশ করতে পারেন।
.
(১৪) এক মিনিটে আপনি একজন ভাইকে নসিহত করতে পারেন।
.
(১৫) এক মিনিটে আপনি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারেন।
.
(১৬) এক মিনিটে আপনি চলার পথ থেকে ক্ষতিকর কোন বস্তু অপসারণ করতে পারেন।
.
(১৭) এই এক মিনিটের সদ্ব্যবহার অবহেলায় কাটানো বাকি সময়গুলোর সদ্ব্যবহার করার অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে।
.
আশা করি আমরা সবাই চেষ্টা করব এই অতি ক্ষীণ একটি মিনিটের সদ্ব্যবহার করার। এভাবে এক মিনিট করতে করতেই একদিন আমাদের জীবন পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment