ভিডিও এডিটিং টিউটোরিয়াল: টাইটেল তৈরী

ইউলিড মিডিয়া ষ্টুডিও প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং এর সময় খুব সহজে টাইটেল তৈরী করে নিতে পারেন। সাধারন টেক্সট এর সাথে বিভিন্ন ধরনের ষ্টাইল এবং ইফেক্ট ছাড়াও এনিমেটেড টেক্সট এবং স্ক্রলিং টেক্সট ব্যবহার করা যাবে এতে। .টাইটেল তৈরীর জন্যInsert Title Clipআইকনে ক্লিক করুন। টাইটেল তৈরীর স্ক্রিন পাওয়া যাবে। .যা লিখতে চান সেটা টাইপ করুন। .Font & Colorট্যাব থেকে লেখার জন্য ফন্ট, সাইজ, এলাইনমেন্ট, রং, অপাসিটি ইত্যাদি পরিবর্তন করে নিন। ডানদিকে প্রিভিউ অংশে সঠিক অবস্থান এবং মাপ দেখে নিন। ইচ্ছে করলে এখানেই টাইটেলের সময় ঠিক করে দিতে পারেন, অথবা টাইমলাইনে নেয়ার পর ড্রাগ করে সময় পরিবর্তন করতে পারেন। .Animationট্যাব ক্লিক করুন। এখানে অনেকগুলি এনিমেশন প্রিসেট রয়েছে।Typeড্রপডাউন লিষ্ট থেকে কোন ধরনের এনিমেশন পেতে চান সিলেক্ট করুন। যে কোনটির প্রিভিউ দেখার জন্য সেটি সিলেক্ট করুন এবং প্রিভিউ উইন্ডোতে প্লে বাটনে ক্লিক করুন। .Type Effectট্যাবে ক্লিক করুন।Effectড্রপডাউন লিষ্ট থেকে ইফেক্টের ধরন সিলেক্ট করুন। যে কোন ইফেক্টের প্রিভিউ দেখার জন্য সেটি সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন। .সবকিছু পছন্দমত হওয়ার পরOKবাটনে ক্লিক করুন। .মাউস পয়েন্টারকেV1কিংবাV2ট্রাকে (ওভারলে ট্রাক) এনে টাইটেলকে সঠিক যায়গায় বসান। এরফলে ভিডিওর ওপর টাইটেল দেখা যাবে। .প্রয়োজনে টাইমলাইনে সময় পরিবর্তন করে নিন।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment