AlertPay এখন Payza

অনলাইনে টাকা লেনদেনের জন্য যারা এলার্ট-পে ব্যবহার করেন তারা হঠাত করে বিভ্রন্ত হতে পারেন এলার্ট-পে নামের পদলে পে-জা দেখে। বেশ কিছুদিন ধরেই পে-জা নামের কোম্পানীর সাথে কাজ চলছিল এলার্ট-পের। সেটা সম্পন্ন হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে এলার্ট-পে এর নাম পরিবর্তন হয়ে পে-জা তে পরিনত হয়েছে। ব্যবহারকারীদের জন্য নতুন নামে পরিবর্তনগুলি কি কি জেনে নিন। প্রথমত, আপনার একাউন্টের কোন হেরফের হয়নি। আপনার লগিন-পাশওয়ার্ড আগের মতই কাজ করবে। আপনার নামে জমা টাকা আগের মতই ব্যবহার করা যাবে। অতিরিক্ত কিছু সুবিধে যোগ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে লেনদের করা যাবে। আগে ব্যবহার করা যেত না এমন নতুন কিছু দেশ থেকে ব্যবহার করা যাবে। ক্রেডিট কার্ড সহ বেশকিছু নতুন পদ্ধতিতে টাকা লেনদেন করা যাবে। এবং অবশ্যই লোগো পরিবর্তন করা হয়েছে। ব্যবহারকারীদের একটি বিষয়ে শতর্ক করা হয়েছে। এলার্ট-পে থেকে পে-জা তে পরিবর্তনের কাজটি পুরোপুরি অটোমেটেড পদ্ধতিতে করা হয়েছে। যদি এবিষয়ে কোন ই-মেইল পেয়ে থাকেন জানবেন সেটা ভুয়া। কোন কারনেই নিজের একাউন্টের তথ্য কাউকে দেবেন না।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment