বর্তমানে ট্যাবলেটের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। অনেক শিক্ষা প্রতিস্ঠান ছাপানো বইয়ের বদলে ব্যবহার করছে ট্যাবলেট। অন্যদিকে বিভিন্ন কোম্পানী টেক্সট বইকে ইবুকে রূপান্তর করছে। আরো বেশি করে ইবুক ব্যবহার এখন সময়ের ব্যাপার মাত্র। সাধারন গল্প লেখকরাও তাদের বই ছাপার জন্য প্রকাশকের কাছে ধর্না দেয়ার বদলে নিজেই ইবুক তৈরী করে বিক্রি করছেন। এতে খরচ একেবারেই কম, স্বাভাবিকভাবেই লাভ বেশি।
আপনি কি ইবুক তৈরী করতে আগ্রহি ? নিজের কোন লেখা প্রচার বা বিক্রি করতে চান ইবুক বানিয়ে ?
এডোবি এক্রোব্যাট রিডার বা এধরনের অন্য সফটঅয়্যার ব্যবহার করে সহজে পিডিএফ বানাতে পারেন। পিডিএফ এর সমস্যা হচ্ছে সেখানে যে মাপের পেজ/ফন্ট ব্যবহার করবেন পড়ার সময় সেটাই ব্যবহার করতে হবে। অবশ্যই জুম করে বড় করা যায় কিন্তু মোবাইল ফোন বা ইবুক রিডার কিংবা ট্যাবলেটের সমস্যা হচ্ছে তাদের স্ক্রিন বিভিন্ন মাপের। পুরো পৃষ্ঠা দেখলে লেখা ছোট করতে হয়, লেখা বড় করলে ক্রমাগত স্ক্রল করতে হয়। সেকারনে সত্যিকারের ইবুকে সরাসরি ফন্ট ব্যবহার করা হয়। পৃষ্ঠার মাপ ঠিক রেখে ফন্ট বড়-ছোট করা যায়।
এধরনের ইবুকের আরো কিছু সমস্যা আছে। এক ডিভাইসের জন্য তৈরী ইবুক অন্য ডিভাইসে ব্যবহার করা যায় না। আর বাজারে যখন ইবুক রিডার কিংবা ট্যাবলেট রয়েছে বহু ধরনের তখন আপনাকে সেকথাও মাথায় রাখতে হয়।
বিভিন্ন ডিভাইসের জন্য ইবুক তৈরী করতে বিভিন্ন ধরনের সফটঅয়্যার পাওয়া যায়। এপল সম্প্রতি আই-বুক অথর নামে একটি সফটঅয়্যার রিলিজ করেছে আইপ্যাডের জন্য টেক্সটবুক তৈরী করার। আপনি যখন ইবুক তৈরী করবেন তখন আইপ্যাড ছাড়াও আমাজন, সনি, আসুস, জুন, আই-রিভার সব যায়গায় চলার উপযোগি করতে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক।
খুব সহজে একাজ করার একটি সফটঅয়্যার হ্যামষ্টার ইবুক কনভার্টার। এর ব্যবহার একেবারেই সহজ। সফটঅয়্যার চালু করুন, যে ইবুককে কনভার্ট করতে চান সেটা ওপেন করুন, কোন ডিভাইসে ব্যবহার করতে চান বলে দিন, কনভার্ট বাটনে ক্লিক করুন।TXT, PDF, FB2, LIT, HTMLZ, PDB, PUBইত্যাদি যেকোন ফরম্যাটে কনভার্ট করা যাবে এতটাই সহজে। ব্যবহার করা যাবে যে কোন জনপ্রিয় ডিভাইসে।বর্তমানে ৪১টি ভাষা সমর্থন করে এই সফটঅয়্যার।
আরেকটি বড় বিষয় হচ্ছে সফটঅয়্যারটি বিনামুল্যের। তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
আপনি যদি ব্যবসায়িক কাজে ইবুক তৈরী করতে চান তার সব চাহিদা হয়ত এটা পুরন করবে না। সেজন্য পেশাদার কাজের সফটঅয়্যার কেনা প্রয়োজন হবে। ইবুকের ব্যবসা করার আগে পাইরেসির বিষয়টিও নিশ্চয়ই ভেবে দেখবেন। বাংলাদেশে এধরনের কাজের জন্য আপনাকে কোন ধরনের প্রোটেকশন দেয়া হচ্ছে না।
তারপরও, একসময় নতুন প্রযুক্তির দিকে যেতে হবে একথা ভেবে ব্যবহার করে দেখতে পারেন হ্যামষ্টার ইবুক কনভার্টার।
তাদের ওয়েবসাইট : www.ebook.hamstersoft.com/en/home
Home
Posts in Bangla
তথ্য ও প্রযুক্তি
ট্যাবলেট-ইবুক রিডারে ব্যবহারযোগ্য ইবুক তৈরীর জন্য বিনামুল্যের হ্যামষ্টার ইবুক কনভার্টার
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment