ফ্রিল্যান্সারের জন্য বিনামুল্যের ব্লগের সুবিধা অসুবিধা

বলা হয় প্রতিটি ফ্রিল্যান্সারের নিজস্ব ব্লগ থাকা উচিত। সেখানে নিজের কাজের নমুনা রেখে সহজেই ক্লায়েন্ট পাওয়া যায়। ফ্রিল্যান্সাররা বিষয়টা জানেন। যারা ফ্রিল্যান্সিং নতুন শুরু করেছেন তাদের প্রশ্ন থাকতে পারে নিজের ব্লগ তৈরীর সেরা পথ কি। ব্লগ তৈরীর কথা বললে দুধরনের পদ্ধতির বিষয় চলে আসে। একটি নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করে সেখানে ব্লগ তৈরী। এজন্য প্রতিবছর টাকা দিতে হয়। অপরটি ব্লগার, টুম্বলার, উইবলি কিংবা ওয়ার্ডপ্রেস এর মত বিনামুল্যের সেবা ব্যবহার করে ব্লগ তৈরী। বর্তমানে বিনামুল্যের ব্লগিং আলোচনার গুরুত্বপুর্ন একটি বিষয়। অনেকেই বলেন এটাই সেরা পদ্ধতি। বিনামুল্যের ব্লগের সুবিধা এবং অসুবিধা কি কি তুলে ধরা হচ্ছে এখানে। বিনামুল্যের ব্লগের সুবিধা . খরচ নেই সবচেয়ে বড় সুবিধে হচ্ছে এরজন্য কোন খরচ নেই। ডোমেন-হোষ্টিং এর জন্য বছরের ১০০ ডলার কিংবা আরো বেশি খরচ হতে পারে। নতুন ফ্রিল্যান্সারের জন্য এই ব্যয় বহন করা কঠিন। বিনামুল্যের ব্লগে খরচ নিয়ে ভাবতে হয় না। . স্প্যাম ট্রাকিং যে কোন ব্লগ বা ওয়েব সাইটের একটি বড় সমস্যা স্প্যাম আক্রমন। বিনামুল্যের ব্লগে এজন্য ভাবতে হয় না। ব্লগসেবা যারা দেন তারা নিজেরাই এবিষয়ে ব্যবস্থা নেন। . সব ধরনের সমাধান পাওয়া বিনামুল্যের ব্লগ ব্যবহার করেন বহুসংখ্যক মানুষ। তাদের নিজেদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। যে সমস্যাই হোক, তাদের কাছ থেকে সমাধান পাওয়া যায়। . সাইট তৈরী সহজ বিনামুল্যের ব্লগিং এর জন্য বিশেষ কিছু জানা প্রয়োজন হয় না। কোন ধরনের কোড না শিখেও সব কাজ করা যায়। . বিনামুল্যের থিম-টেম্পলেট বিনামুল্যের সবস্ত ব্যবস্থায়ই অনেক আকর্ষনীয় থিম দেয়া হয়। যার যে ধরনের ব্লগ প্রয়োজন তারসাথে মানানসই থিম ব্যবহার করে পছন্দমত সাইট তৈরী করে নেয়া যায়। এই কথাগুলি শুনে মনে হতে পারে এরচেয়ে ভাল আরকিছু হতে পারে না। বাস্ত বিনামুল্যের ব্লগের বিছু সীমাবদ্ধতাও রয়েছে। . বিজ্ঞাপন যারা বিনামুল্যের ব্লগিং সেবা দিচ্ছেন তারা তাদের বিজ্ঞাপন দেখাতে পারেন। নিজেদের আয়ের জন্য তারা একাজটি করেন। . অতিরিক্ত ফি বিশেষ সুবিধা পাওয়ার জন্য ফি দিতে হতে পারে। যেমন কিছু ফি দিয়ে তাদের বিজ্ঞাপন বন্ধ করা যায়। . সীমাবদ্ধতা কোন কোন কাজে সীমাবদ্ধতা থাকতে পারে। যেমন ওয়ার্ডপ্রেস ব্লগে বিজ্ঞাপন বা এধরনের কোন লিংক ব্যবহারের সুযোগ দেয়া হয় না। . পরিবর্তন তারা তাদের ব্যবস্থায় কোন পরিবর্তন আনলে ব্যবহারকারীকে তারসাথে মিল রেখে পরিবর্তন আনতে হয়। . ব্যবসা কোন ব্যবসার সাথে ব্লগের সম্পর্ক থাকলে ব্যবসা হস্তান্তরের সাথেসাথে বিনামুল্যের ব্লগ হস্তান্তর করা যায় না। প্রশ্ন উঠতেই পারে, তাহলে সমাধান কি ? বিনামুল্যের ব্লগ থেকে যে সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে কোন আপত্তি থাকার কথা না। যেমন ব্লগার ব্লগে সবধরনের সুবিধা ব্যভহার করা যায়। ব্লগকে সরাসরিই ব্যবসায়িক ব্লগ হিসেবে ব্যবহার করা যায়। তারপরও যদি কখনো নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে সেখানে সরিয়ে নেয়া যায়। এমনকি বিনামুল্যের ব্লগার ব্লগকে নিজস্ব ডোমেন-হোষ্টিং ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্লগে পরিনত করা যায়। যে ব্যবস্থায়ই যান না কেন, তাদের নিয়মগুলি ভালভাবে জেনে নিন। এদের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযোগি সেটা জেনে ব্যবহার করুন।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment