ফেসবুকের একটি অ্যাকাউন্টকে হ্যাক করা একেবারে নস্যি- এমনই মত দিয়েছেন এক ব্লগার। ব্যক্তিগত ওয়েবসাইটে তার নাম লিখা রয়েছে ‘অভিবান্দু’। ‘ভেরিফাই’ করা নয় এমন অ্যাকাউন্ট হ্যাক করা নাকি বিস্ময়করভাবে সহজ।
আপনি যখন ফেসবুকে নতুন একটি আইডি খোলেন তখন যে ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেখানে ‘ভেরিফাই’ করার জন্য একটি ই-মেইল পাঠায় ফেসবুক। ওই ই-মেইলে গিয়ে ফেসবুকের দেওয়া লিঙ্কে ক্লিক করে পাঁচ অঙ্কের কোডটি ব্যবহার না করা পর্যন্ত নতুন খোলা ফেসবুক অ্যাকাউন্টটি ‘ভেরিফাই’ হয় না।
‘অভিবান্দু’ নামের ওই ব্লগার এমন একটি প্রোগ্রাম বানিয়েছেন যা ওই পাঁচ অঙ্কের নম্বরটি বের করে ফেলতে পারে মাত্র ১৫ মিনিটে।
এই প্রোগ্রামটি কেবলমাত্র ‘আনভেরিফাইড’ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তাই পরীক্ষার জন্য ব্লগারকে একটি ‘আনভেরিফাইড’ অ্যাকাউন্ট খুঁজে বের করতে হয়েছে। ফেসবুকে এ ধরনের ‘আনভেরিফাইড’ অ্যাকাউন্ট সার্চ করেই বের করা যায়।
এই ব্লগারের এই লেখাটির পর টনক নড়েছে ফেসবুকের। আট ঘণ্টার মধ্যে ফেসবুক জানায় তারা বিষয়টির তদারকি করছে। তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করে তারা। অভিবান্দুকে ধন্যবাদ জানিয়ে বড় অঙ্কের ‘উপহার’ পাঠিয়েছে ফেসবুক।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment