ফটোশপ টিউটোরিয়াল: থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ

যারা থ্রিডি মডেল তৈরী করেন তারা জানেন মডেল তৈরীর পর তাকে পছন্দের রঙে আনার কাজ কতটা সময়সাপেক্ষ। একজন মানুষের মডেল তৈরী করে তাকে নিখুতভাবে রং দেয়ার জন্য সঠিক মাপের বিটম্যাপ ইমেজ তৈরী করে নিতে হয়, তাকে যায়গামত বসাতে হয়। তারপরও কিছু সমস্যা থেকেই যায়। ফটোশপ ব্যবহার করে থ্রিডি মডেলের ওপর সরাসরি পেইন্ট করা যায়। তা থ্রিডি ষ্টুডিও ম্যাক্স হোক অথবা অন্য সফটঅয়্যারই হোক। এখানে উদাহরন হিসেবে থ্রিডি ষ্টুডিও ম্যাক্স ব্যবহার করা হচ্ছে। . থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে একটি মডেল তৈরী করুন। এখানে টি-পট ব্যবহার করা হচ্ছে, আপনি যে কোন মডেল ব্যবহার করতে পারেন। . Exportকমান্ড দিয়ে3DSফরম্যাটে এক্সপোর্ট করুন। এক সফটঅয়্যার থেকে থ্রিডি মডেলকে অন্য সফটঅয়্যারে নেয়ার জন্য এই ফরম্যাট ব্যবহার করা হয়। ফটোশপে থ্রিডি ম্যাক্সের ফরম্যাটও ব্যবহার করা যায়। মায়া সহ অন্য থ্রিডি সফটঅয়্যারের জন্যOBJফরম্যাট ব্যবহার করুন। মডেলকে ফটোশপে ইমপোর্ট করা . ফটোশপে নতুন একটি ডকুমেনট তৈরী করুন। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে যে কোন মাপের নতুন ডকুমেন্ট তৈরী করতে পারেন। . মেনু থেকে3D – New Layer from 3D Fileকমান্ড দিন . ব্রাউজ করে সেভ করা থ্রিডি ফাইলটি সিলেক্ট করুন। থ্রিডি মডেলটি ফটোশপে পাওয়া যাবে। ফটোশপের টুলবক্সেObject Rotateটুল ব্যবহার করে থ্রিডি মডেলকে ঘুরানো এবং বড়-ছোট করা বা সরানো যাবে। ফটোশপে পেইন্ট করা . ফটোশপে ইমপোর্ট করা মডেলের জন্য লেয়ার লক্ষ্য করলে লেয়ারের নিচের কোন একটি বিশেষ চিহ্ন দেখা যাবে। এর অর্থ এটা থ্রিডি লেয়ার। এই আইকনে ডাবল ক্লিক করলে থ্রিডি ম্যাটেরেয়াল নামে নতুন একটি ডায়ালগ বক্স পাবেন। . ডায়ালগ বক্সের ৪টি আইকনের তৃতীয়টি ক্লিক করুন। এখানেDefaultনামে টেক্সচার পাবেন। তাকে সরাসরি ব্যবহার করতে পারেন অথবা কাজের বোঝার সুবিধের জন্য নতুন নামে একটি টেক্সচার তৈরী করতে পারেন।Defaultলেখায় ক্লিক করেNew Textureসিলেক্ট করুন এবং একটি নাম টাইপ করে দিন। নামটি লেয়ারে দেখা যাবে। এভাবে কাজ করার সুবিধে হচ্ছে আপনি ইচ্ছে করলে টেক্সচার লেয়ারে টুডি হিসেবে পেইন্ট করার সুবিধে পাবেন (যেমন নির্দিষ্ট রং দিয়ে ফিল করা)। . যে রঙে পেইন্ট করতে চান সেই রং সিলেক্ট করুন। . পেইন্টব্রাস সিলেক্ট করুন। . থ্রিডি লেয়ারে অথবা টেক্সচার লেয়ারে যেখানে সুবিধে মনে করেন সেখানে পেইন্ট করুন। সেভ করা এবং ম্যাক্সে ব্যবহার করা . পেইন্ট এর কাজ শেষে মেনু থেকে3D – Export 3D Layerকমান্ড দিন। . নতুন নামেWavefrontOBJফরম্যাটে ফাইলটি সেভ করুন। টেক্সচার ফরম্যাট হিসেবে জেপেগ ব্যবহার করতে পারেন। এরফলে থ্রিডি ফাইলের সাথে জেপেগ ইমেজ ফাইল হিসেবে পৃথক ফাইলে টেক্সচার সেভ হবে। ম্যাক্সে ইমপোর্ট করা . থ্রিডি ষ্টুডিও ম্যাক্সেImportকমান্ড দিন। . থ্রিডি ফাইলটি সিলেক্ট করুন। . ম্যাপ (টেক্সচার) ফাইলটি সিলেক্ট করুন। পেইন্ট করা নতুন মডেলটি পাওয়া যাবে।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment