এলার্ট-পে একাউন্ট কিভাবে তৈরী করবেন

ইন্টারনেটে যেভাবেই আয় করুন না কেন টাকা পাওয়ার জন্য কোন একটি পদ্ধতি ব্যবহার করতে হবে। এধরনের একটি জনপ্রিয় পদ্ধটি এলার্ট-পে। অধিকাংশ পিটিসি সাইট শুধুমাত্র পেপল এবং এলার্ট পে এর মাধ্যমে টাকা দেয়। আপনার যদি পেপল ব্যবহারের সুযোগ না থাকে তাহলে এলার্ট-পে একমাত্র ব্যবস্থা হয়ে দাড়ায়। অনেকেই ঠিক কিভাবে এলার্ট-পে এর সদস্য হতে সমস্যায় পড়েন। এখানে এলার্ট পে এর সদস্য হওয়ার পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হচ্ছে। . তাদের সাইটে গিয়ে বাটনেSign-Upক্লিক করুন। . দেশের নামের তালিকা থেকে দেশের নাম সিলেক্ট করুন। . এলাট-পে তে ৩ ধরনের একাউন্ট ব্যবহার করা যায়। পারসোনাল ষ্টার্টার একাউন্টে কোন খরচ নেই কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে বেশি টাকা লেনদেন করা যায় না। পারসোনাল প্রো এর খরচ কম (সদস্য হওয়ার খরচ নেই, টাকা লেনদেনের জন্য কিছু ফি দিতে হয়) আর বিজনেস একাউন্টে খরচ বেশি। সাধারনভাবে পারসোনাল প্রো একাউন্ট বেশি গ্রহনযোগ্য। পছন্দসই একাউন্টের জন্যCreate Accountবাটনে ক্লিক করুন। . পরবর্তী স্ক্রিনে আপনার যোগাযোগের তথ্য দিতে হবে। এখানে নাম (First Name, Last Name,দুটি অংশে), ফোন নাম্বার, ঠিকানা (দুই বা এক লাইনে), শহরের নাম, দেশের নাম (আগে দেয়া হয়েছে), রিজিয়ন (মুলত শহরের নাম) এবং পোষ্টাল কোড এই তথ্যগুলি ঠিকভাবে টাইপ করে দিন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। . পরবর্তী স্ক্রিনে আপনার ইমেইল এড্রেস দিন। . পাশওয়ার্ড অংশে এলার্ট-পেতে যে পাশওয়ার্ড ব্যবহার করতে চান সেটি টাইপ করুন এবং দ্বিতীয়বার টাইপ করে নিশ্চিত হোন সেখানে ভুল করেননি। পাশওয়ার্ডটি নিরাপদ যায়গায় লিখে রাখুন। . পাশওয়ার্ড ভুলে গেলে নিরাপত্তামুলক প্রশ্ন থেকে সেটা বের করার ব্যবস্থা করা যায়। এজন্য দুটি প্রশ্ন বাছাই করুন এবং তার উত্তর টাইপ করে দিন। কোন শহরে জন্ম, প্রিয় শহর কোনটি এধরনের দুটি নাম ব্যবহার করতে পারেন। . সবশেষে স্ক্রিনে দেখা অক্ষরদুটি ঠিকভাবে টাইপ করুন নির্দিষ্ট যায়গায়। এটা করা হয় যেন কেউ সফটঅয়্যার ব্যবহারে করে একাউন্ট তৈরী না করে। . রেজিষ্টার বাটনে ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে আপনাকে জানানো হবে আপনার কাছে ইমেইল পাঠানো হয়েছে। . ইমেইল ওপেন করুন এবং পাঠানো মেইলটি ওপেন করুন। সেখানে তাদের দেয়া লিংক পাবেন। আপনার ইমেইল এড্রেস ঠিক আছে যাচাই করার জন্য এটা করা হয়। ক্লিক করুন। তাদের সাইট ওপেন হলে সেখানে আপনার পাশওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন। . এলার্ট পে-তে লেনদেনের সময় একটি কোড (পিন) ব্যবহার করতে হয়। প্রথমবার ঢোকার পর আপনাকে পিনটি টাইপ করে দিতে হবে এবং দ্বিতীয়বার টাইপ করে ভেরিফাই করতে হবে। এটিও এক ধরনের পাশওয়ার্ড, ৪ থেকে ৮টি অক্ষর বিশিষ্ট সংখ্যা হতে হবে। একেও পাশওয়ার্ডের মত সংরক্ষন করুন। . সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একাউন্ট তৈরী এবং একটিভেশনের কাজ শেষ হবে। আপনার একাউন্টের তথ্য দেখতে পাবেন। এলার্ট-পে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য তথ্য রয়েছে তাদের সাইটে। এছাড়া প্রাথমিক কাজগুলি করার জন্য ইউটিউব ভিডিও রয়েছে। তাদের মুল পেজে ভিডিওগুলির লিংক পাবেন। https://www.alertpay.com/
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment