ক্রাউডসোর্সিং সাইট ফ্রিল্যান্সারে সবসময়ই বেশকিছু লোগো ডিজাইনের প্রতিযোগিতা থাকে। সাধারনভাবে একটি লোগো ডিজাইনের জন্য পুরস্কার ২৯০ ডলার। কখনো কখনো বেশি, কখনো কম। এই ব্যবস্থার সুবিধে হচ্ছে আপনি যদি খুব দক্ষ নাও হন তাহলেও নিজের ভুল জানার সুযোগ পাবেন, ক্রমাগত চেষ্টা করে দক্ষ হওয়ার সুযোগ পাবেন। অন্যান্য কাজের জন্য যেমন আপনাকে প্রথমেই ক্লায়েন্টের অনুমোদন নিতে হয় এখানে সেটা প্রয়োজন নেই। নিজের পছন্দমত কাজ জমা দেবেন, ক্লায়েন্ট কোন পরিবর্তন করতে বললে সেটা করবেন।
কিছু নিয়ম মেনে সহজেই প্রতিযোগিতায় ভাল করতে পারেন। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রথমেই তাদের সদস্য হতে হয়। এজন্য কোন খরচ নেই। তাদের সাইটে গিয়ে নিজের পরিচয় দিয়ে সদস্য হোন। এই সাইটে ফ্রিল্যান্সারের লিংক দেয়া আছে।
. সাইটে লগইন করুন
. মেনু থেকেBrowse Jobs – Browse Contestsসিলেক্ট করুন। বর্তমানে যে প্রতিযোগিতাগুলি চালু আছে সেগুলির নাম দেখা যাবে।
. প্রতিটি প্রতিযোগিতার সংক্ষিপ্ত বর্ননা, কতজন জমা দিয়েছেন, পুরস্কার কত, কোন সময়ের মধ্যে জমা দিতে হবে এসব লেখা পাবেন। পছন্দমত প্রতিযোগিতায় ক্লিক করুন। যারা ডিজাইন জমা দিয়েছেন তাদের ডিজাইনের প্রিভিউ দেখা যাবে। ক্লায়েন্ট সেগুলিতে রেটিং দেন, কাজেই তিনি ঠিক কি চান ধারনা পেতে পারেন।
. view Briefবাটনে ক্লিক করে ক্লায়েন্টের দেয়া বক্তব্য পড়ে নিন। কাজের জন্য কোন ইমেজ/উদাহরন প্রয়োজন হলে সেগুলিও পাবেন এখানেই।
. ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লোগো তৈরী করুন। এর একটি বিটম্যাপ (জেপেগ) প্রিভিউ তৈরী করুন (৯০০-৬০০ পিক্সেল হলে ভাল।
. Submit Designবাটনে ক্লিক করুন
. Upload Imageঅংশে ক্লিক করে ডিজাইন প্রিভিউটি আপলোড করুন এবংSubmit Designবাটনে ক্লিক করুন।
প্রতিযোগিতার অংশ নেয়ার পর্ব এখানেই শেষ। আপনার ডিজাইনটি প্রতিযোগিতার প্রিভিউতে যোগ হবে। ক্লায়েন্ট সেটা দেখে কোন মন্তব্য করলে আপনার মেইলবক্সে পাবেন। নিয়মিত ইমেইল দেখুন।
প্রায় সব প্রতিযোগিতায় মুল ডিজাইন দিতে হয় ইলাষ্টেটর ফরম্যাটে। যদি ইলাষ্ট্রেটর ভাল না জানা থাকে তাহলে শিখে নিন। অন্য সবকাজ করার পরও লোগি ডিজাইন থেকে অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment