ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করেইমেজ ব্যাচ প্রসেসিং

আপনার হয়ত অনেকগুলি ইমেজকে পিএসডি, জেপেগ কিংবা টিফ ফরম্যাটের একটি থেকে আরেকটিতে নেয়া প্রয়োজন। কিংবা তিনটির সবগুলিতেই। এজন্য প্রথমে একশন তৈরী না করে সরাসরি ফটোশপের ইমেজ প্রসেসর ব্যবহার করতে পারেন। . মেনু থেকেFile - Scripts– Image Processorকমান্ড সিলেক্ট করুন। . Use Open Imageঅপশনে ক্লিক করুন এবংSelect Folderক্লিক করে ইমেজের ফোল্ডার সিলেক্ট করুন। ইচ্ছে করলে সাব-ফোল্ডার সহ ব্যবহার করতে পারেন। . Open First Image to Apply Settingসিলেক্ট করুন। এখানে প্রথম ইমেজের জন্য সেটিং ঠিক করে নিতে পারেন। এই সেটিং বাকি ইমেজগুলির জন্য ব্যবহৃত হবে। . Save in Same Locationক্লিক করুন অথবাSelect Folderক্লিক করে ইমেজ ফাইলগুলি কোথায় থাকবে সিলেক্ট করে দিন। মুল ইমেজের ফোল্ডার-সাবফোল্ডার যেভাবে ছিল ঠিক সেভাবে রাখতে পারেন। . অপশন অংশে আপনার পছন্দের বিষয়গুলি ঠিক করে দিন। এখানে ইমেজ ফরম্যাট, কোয়ালিটি, এস-আরজিবি প্রোফাইল, ফটোশপ ফরম্যাটের জন্য কম্পাটিবিলিটি, টিফ ফাইলের জন্য কম্প্রেশন ইত্যাদি সেট করতে পারেন। . সেটিং সেভ করার জন্যSaveক্লিক করুন। একটি নাম টাইপ করেSaveক্লিক করুন। . সেভ করা সেটিং লোড করার জন্যLoadক্লিক করুন। . কাজগুলি করার জন্যRunক্লিক করুন।
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment