ফটোশপ টিউটোরিয়াল: ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার

বিভিন্ন ধরনের ইফেক্টের জন্য একসময় ব্লাকবক্স নামে অত্যন্ত জনপ্রিয় একটি ফটোশপ প্লাগইন ব্যবহার করা হত। সেটা দিয়ে ড্রপস্যাডো তৈরী করা যেত খুব সহজে। ধারনা করতেই পারেন ফটোশপের নিজস্ব ড্রপস্যাডো তৈরীর ব্যবস্থা তখন ছিল না, প্রয়োজন হলে ব্রাশ ব্যবহার করে একে নিতে হত। এখন ফটোশপে এধরনের বহু সুযোগ আনা হয়েছে। অন্যদিকে নাম বদল করা ব্লাকবক্সআইক্যান্ডিনামে আরো উন্নত হয়েছে। আইক্যান্ডি ৬.০ ভার্শনে ইফেক্ট বা ফিল্টার দুভাগে বিভক্ত। একটি ভাগে রয়েছে টেক্সট বা সিলেকশন। অর্থাত টেক্সট টাইপ করে সেখানে ব্যবহার করবেন অথবা ইমেজের কোন অংশ সিলেক্ট করে সেখানে ব্যবহার করবেন। মুলত সিলেকশন বা টেক্সট এর চারিদিকে বা সিলেক্ট করা অংশে এই ইফেক্ট ব্যবহৃত হবে। আরেক ধরন হচ্ছে টেক্সচার। ইট, পাথর, কাঠ, মার্বেল, কাপড় থেকে শুরু করে যে কোন ধরনের টেক্সচার তৈরীর জন্য। ইফেক্টগুলি কয়েকটি ব্যবহার করে দেখা যাক। ব্যাকলাইট : এর মাধ্যমে টেক্সট বা সিলেকশনের পেছনে নানা ধরনের লাইট সোর্স তৈরী করা যায়। অনেকগুলি প্রিসেট রয়েছে। এছাড়া রঙ, সোর্স, লাইট বিম ইত্যাদি পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে। . ব্যবহারের জন্য টেক্সট বা সিলেকশন লেয়ার থেকে কমান্ড দিনFilter – Alien Skin Eye Candy 6 : Text & Selection - Backlight . পছন্দমত প্রিসেট সিলেক্ট করুন। . প্রয়োজনীয় পরিবর্তন করে নিন। আইক্যান্ডির একটি বড় সুবিধে হচ্ছে মুল লেয়ার অপরিবর্তিত রেখে ইফেক্টএর জন্য নতুন আরেকটি লেয়ার তৈরী করে। কাজেই নানারকম পরীক্ষা করে দেখতে কোন সমস্যা নেই। করোনা : সুর্য থেকে বেরিয়ে আসা আলোর ইফেক্ট তৈরীর জন্য করোনা। বিভিন্ন প্রিসেটে নানারকম রং এবং সেপ রয়েছে। সেইসাথে সেগুলি নিজের পছন্দমত পরিবর্তন করার ব্যবস্থা। ব্যবহারের নিয়ম আগের মতই। মেনু থেকে ইফেক্ট এর কমান্ড দিন এবং প্রিসেট ব্যবহার করুন অথবা পছন্দমত পরিবর্তণ করে নিন। ড্রিপ : তরল পদার্থ গড়িয়ে পড়ার ইফেক্ট দেয়ার জন্য ড্রিপ। লাল লঙের লেখাকে সদ্য তরল রং বা রক্ত দিয়ে তৈরী দেখানো সম্ভব খুব সহজেই। ফায়ার : লেখা কিংবা সিলেকশনে আগুন ধরিয়ে দিতে পারেন ফায়ার ইফেক্ট ব্যবহার করে। কোন দৃশ্যে আগুল লাগা কিছু দেখাতে চাইলে এই ইফেক্টে কয়েক সেকেন্ডই যথেষ্ট। এই ইফেক্টগুলি ছাড়াও আরো যা রয়েছে তা হচ্ছে বেভেল, ক্রোমা, এক্সট্রুড, গ্লাশ, গ্রাডিয়েন্ট, মোশান ট্রেইল, পারস্পেকটিভ স্যাডো, রাষ্ট, স্মোক, স্নো ড্রিফট ইত্যাদি ইফেক্ট। আর টেক্সচার অংশে ইফেক্টগুলি হচ্ছে এনিমেল ফার, ব্রিক ওয়াল, ব্রাস মেটাল, ডায়মন্ড প্লেট, মার্বেল, রেপটাইল স্কিন, রিপল, ষ্টোন ওয়াল, উইভ, উড, ওয়াটার ড্রপ ইত্যাদি। ফটোশপে কাজ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লাগইনগুলির একটি এলিয়েন স্কিনের তৈরী আই ক্যান্ডি। এখনও আপনার কাছে না থাকলে সংগ্রহ করে নিন। তাদের ওয়েবসাইট : www. alienskin .com/
Share on Google Plus

About K. M. Emrul Hasan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment